
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অনিরুদ্ধ থাপাকে সই করাল মোহনবাগান সুপারজায়ান্ট। অনিরুদ্ধের সঙ্গে পাঁচ বছরের চুক্তি আছে সবুজ-মেরুনের। মোহনবাগানে যোগ দেওয়ায় মাঝমাঠে শক্তি বাড়ল সবুজ-মেরুনের।
চেন্নাইয়িন এফসির হয়ে গত পাঁচ মরশুম খেলেছেন অনিরুদ্ধ থাপা। সেন্ট্রাল মিডিয়ো হলেও অ্যাটাকিং থার্ডে খেলতে পারেন অনিরুদ্ধ থাপা। টিমে যোগ দিয়ে তিনি জানালেন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান। দলে সুযোগ পেয়ে তিনি খুশি। সবুজ-মেরুন জার্সির প্রভাব অপরিসীম।
মোহনবাগানে যোগ দিয়ে আরও দুটো লক্ষ্য রয়েছে অনিরুদ্ধ থাপার। অনিরুদ্ধের মতে, এবার মোহনবাগান অনেক বেশি শক্তিশালী। এবার এএফসি কাপে খেলার সুযোগ আছে। সবুজ মেরুন জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে মুখিয়ে দেশের অন্যতম সেরা সেন্ট্রাল মিডফিল্ডার। মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোর কোচিং স্টাইল বেশ পছন্দ অনিরুদ্ধের। স্প্যানিশ কোচের প্রশংসাও করেছেন তিনি।
