
কলম্বো, ২০ জুলাই : চতুর্থ দিনে জমে উঠেছিল শ্রীলঙ্কা ও পাকিস্তানে ম্যাচ। পাকিস্তানকে অল্প রানের লক্ষ্য দিয়েও চতূর্থ দিনের শেষে লঙ্কান বোলাররা ৩ উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন। শেষ দিনে পাকিস্তানের প্রয়োজন ছিল ৮৩ রান আর শ্রীলঙ্কার ৭ উইকেট। পঞ্চম দিনে পাল্লাটা পাকিস্তানের দিকে বেশি ভারি থাকলেও, কিছুটা আশা ছিল লঙ্কানদেরও।
কিন্তু শেষ পর্যন্ত অসম্ভব কিছু শ্রীলংকার বোলাররা করে দেখাতে পারেননি। পঞ্চম দিনের আগেই পাকিস্তান ৪ উইকেটে জয় তুলে নেয়। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারীরা। তবে বৃহস্পতিবার (২০ জুলাই) গল টেস্টের পঞ্চম দিনে ইমাম-উল হকের ব্যাটিং নৈপুণ্যে শেষ পর্যন্ত ৪ উইকেটে জয় তুলে নেয় পাকিস্তান। তাতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারীরা।
শ্রীলঙ্কা:প্রথম ইনিংস ৩১২ ও দ্বিতীয় ইনিংস ২৭৯ রান।
পাকিস্তান: প্রথম ইনিংস ৪৬১ ও দ্বিতীয় ইনিংস ৪/১৩১।
