Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

Sports News: এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ অস্ট্রেলিয়ার পকেটে

Sports News: Series in Australia's pocket with one match left
Sports News: Series in Australia's pocket with one match left

 

সিডনি, ১৯ নভেম্বর: টি-২০ বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডকে ধুলোয় মিশিয়ে দিল অস্ট্রেলিয়া। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ওয়ানডে-তে ৭২ রানে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ পকেটে নিল অজিরা। ফলে তৃতীয় ওয়ানডে ম্যাচটির আর গুরুত্ব রইল না।

শনিবার টস জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে। নির্ধারিত ৫০ ওভারে অজিরা করে ৮ উইকেটে ২৮০ রান। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড শেষ হয়ে যায় ২০৮ রানে। পুরো ৫০ ওভারও খেলতে পারেনি ইংল্যান্ড। ৩৮.৫ ওভারেই শেষ হয়ে যায় ইংরেজদের যাবতীয় প্রতিরোধ। ইংল্যান্ড কিন্তু দুই ফরম্যাটেই বিশ্বশ্রেষ্ঠ। তবুও অজিদের কাছে হার মানতে হল ইংল্যান্ডকে।

অস্ট্রেলিয়ার ইনিংসে সর্বোচ্চ রান করেন স্টিভ স্মিথ। ৬১, ১০৫, ৮০ রানের পর আজ স্মিথ করেন ৯৪ রান। লাবুশানে (৫৮) ও মিচেল মার্শ (৫০) উল্লেখযোগ্য রান করেন। ইংল্যান্ড বোলারদের মধ্যে আদিল রশিদ সর্বোচ্চ তিন উইকেট নেন।

You might also like!