
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে সৌরভকে নিয়ে মুখ খোলেন মমতা। তিনি বললেন, ‘‘আমি সারা পৃথিবীর ক্রিকেট প্রেমীদের তরফ থেকে বলব, সৌরভ আমাদের গৌরব। সৌরভ যথেষ্ট দক্ষতার সঙ্গে মাঠেও খেলেছে, প্রশাসনও চালিয়েছে। ও বিসিসিআইয়ের সভাপতি ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ সৌরভের জন্য ছিল, অমিত শাহের ছেলের জন্যও ছিল। তা হলে সৌরভকে বাদ দেওয়া হল কোন উদ্দেশ্যে?’’
মাননীয়ার প্রশ্ন ছিল , কেন সৌরভকে অন্যায় ভাবে বাদ দেওয়া হল? অমিত শাহের ছেলে যেখানে বোর্ডে রয়েছেন, সেখানে কোন যুক্তিতে সৌরভকে বাদ দেওয়া হয়েছে সেই প্রশ্ন তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী।
