Game

3 years ago

Sourav will not play in legends league : ইডেনে প্রাক্তনদের ম্যাচ থেকে সরে দাঁড়াচ্ছেন সৌরভ

Sourav will not play in legends league
Sourav will not play in legends league

 

কলকাতা, ৩ সেপ্টেম্বর : ইডেনে ফের ব্যাট হাতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা হচ্ছে না ক্রিকেট ভক্তদের। আগামী ১৬ সেপ্টেম্বর ইডেনে এক প্রীতি ম্যাচ দিয়ে লেজেন্ডস লিগের উদ্বোধন হচ্ছে। সেখানেই খেলার কথা ছিল সৌরভের। শুধু তা-ই নয়, ভারতীয় মহারাজা একাদশের অধিনায়কত্বও করতে নামবেন, এমনই চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু সূত্রের খবর, তিনি সেই প্রীতি ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। শোনা গেল, আয়োজকদের পক্ষ থেকে প্রাক্তন ভারত অধিনায়ককে রাজি করানোর তীব্র চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু তাঁর সিদ্ধান্তে নড়চড় হওয়ার সম্ভাবনা কম। প্রাক্তন ভারতীয় অধিনায়ক শুক্রবার রাত পর্যন্ত কোনও বিবৃতি দিয়ে বা গণমাধ্যমে প্রকাশ করেননি তাঁর এই সিদ্ধান্তের কথা। এখনও জানাননি, কেন আচমকা এমন সিদ্ধান্ত নিলেন। সৌরভকে এই ম্যাচ খেলতে রাজি করানোর ব্যাপারে যিনি মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন, তাঁর বন্ধু এবং প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় দাস-কে যোগাযোগ করা হলে তিনিও কোনও মন্তব্য করতে চাইলেন না। কিন্তু সৌরভের না খেলার সম্ভাবনাই যে বেশি, সেই খবর পৌঁছে গিয়েছে আয়োজকদের দিল্লি, মুম্বই কর্তাদের মধ্যেও। প্রীতি ম্যাচ থেকে আসা অর্থ যাওয়ার কথা বিশ্বকাপজয়ী অধিনায়কের ফাউন্ডেশনে। সেই অর্থ ব্যবহার করা হবে দেশের বিভিন্ন প্রান্তের বাচ্চা মেয়েদের শিক্ষার জন্য। সকলের কাছেই বড় ধাক্কা হতে চলেছে সৌরভের মতো প্রধান আকর্ষণের না থাকা।

You might also like!