Game

3 years ago

ICC WC 2023 : বিশ্বকাপের জন্য সিএবি-র ১২ সদস্যের বিশেষ কমিটিতে সৌরভ গঙ্গোপাধ্যায়

Sourav Ganguly (File Picture)
Sourav Ganguly (File Picture)

 

কলকাতা, ২৪ আগস্ট : আসন্ন ক্রিকেট বিশ্বকাপের জন্য একটি বিশেষ ১২ সদস্যের কমিটি গঠন করল সিএবি। সেই কমিটিতে রাখা হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সিএবির অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটিতে থাকার ব্যাপারে সম্মতি দিয়েছেন সৌরভ। বিশ্বকাপের মতো ইভেন্টে সৌরভের অভিজ্ঞতা অনেক কাজে লাগবে। সেই জন্যই বিশ্বকাপের কমিটিতে সৌরভকে রাখার সিদ্ধান্ত নিয়েছে সিএবি।

সৌরভ ছাড়াও এই কমিটিতে আছেন সিএবির প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। অভিষেক ২০১৬ টি -২০ বিশ্বকাপের সময় সিএবির সচিব ছিলেন। উল্লেখ্য, এবারের ওডিআই বিশ্বকাপের মোট পাঁচটি ম্যাচ হবে হডেনে। যার আয়োজন করবে সিএবি। এর মধ্যে আছে হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ। ক্রিকেটের এই মহাযজ্ঞকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে এই কমিটিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে সিএবি।

এদিকে, আসন্ন বিশ্বকাপ প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার বলেছেন, "ভারত ও পাকিস্তান উভয়ই ভালো ক্রিকেট দল। যে দল ভালো খেলবে তারাই জিতবে। আমার কোন ফেভারিট নেই...সময়ের সাথে সাথে তাঁর (জসপ্রিত বুমরাহ) ফিটনেস আরও ভালো হয়ে যাবে...আপনার কাছে মাত্র তিনজন স্পিনার থাকতে পারে এবং আমার মনে হয় তারা অক্ষরকে (প্যাটেল) বেছে নিয়ে সঠিক কাজ করেছে, সে ব্যাটিং করতে পারে।"


You might also like!