Game

3 years ago

Soumya Sarkar: ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের টি টুয়েন্টি স্কোয়াডে ঠাঁই পেলেন না সৌম্য সরকার

Soumya Sarkar
Soumya Sarkar

 

ঢাকা, ২ মার্চ: অফ ফর্মে থাকার কারণে টেস্ট আর একদিনের দল থেকে আগেই ছিটকে গিয়েছিলেন সৌম্য সরকার। এবার টি-২০ স্কোয়াডেও ঠাঁই হল না এক সময়ের সাড়া জাগানো ব্যাটার সৌম্য সরকারের। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে হারের কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জস বাটলারদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করা হয়। তাতে বিশ্বকাপ স্কোয়াডে থাকা সৌম্য সরকার সহ পাঁচ জনের ঠাঁই হয়নি। বাকি যারা বাদ গেলেন তাঁরা হলেন, ইয়াসির আলী রাব্বি, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন। ১৫ জনের দলে নতুন মুখ তিনজন-তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা ও তানভীর ইসলাম। বিপিএলে দুর্দান্ত পারফর্ম করে সাত বছর বাদে দলে ফিরলেন রনি তালুকদার।

ইংল্যান্ডের বিরুদ্ধে ঘোষিত বাংলাদেশের টি-২০ স্কোয়াডঃ

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, রনি তালুকদার, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, রেজাউর রহমান রাজা ও তানভীর ইসলাম।


You might also like!