Game

3 years ago

Prithvi Shaw: ভারতীয় ব্যাটার পৃথ্বীর বিরুদ্ধে গোপনাঙ্গে হাত দেওয়ার বিস্ফোরক অভিযোগ আনলেন ভোজপুরী অভিনেত্রী

Prithvi Shah - Swapna Gill
Prithvi Shah - Swapna Gill

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একটা সেলফি তোলা নিয়ে ঝামেলা যে এতদূর গড়াতে পারে তা কল্পনার ও অতীত ছিল। উল্লেখ্য, কয়েক দিন আগে রাতের দিকে মুম্বইয়ের ওশিওয়ারা এলাকায় পৃথ্বী শাহ এবং স্বপ্না গিলের মধ্যে সেলফি তোলা নিয়ে ঝামেলা বাঁধে। ঘটনা হাতাহাতিতে পৌঁছায়। পৃথ্বী ও তাঁর বন্ধু ওশিওয়ারা থানায় অভিযোগ জানালে ঘটনাটি প্রকাশ্যে আসে। স্বপ্না ও তাঁর দলবলের বিরুদ্ধে মারধর, গাড়ি ভাঙচুর ও টাকা চাওয়ার অভিযোগ জানান পৃথ্বী।

এ প্রসঙ্গে একটি ভিডিয়ো ভাইরাল হয়, তাতে দেখা গিয়েছে বেসবল ব্যাট হাতে মারমুখী স্বপ্নার হাত থেকে ব্যাট কেড়ে নিচ্ছেন পৃথ্বী। তারপর কাউকে একটা ফোন করছেন। অন্যদিকে স্বপ্নার গলা সপ্তমে। পৃথ্বীর অভিযোগের ভিত্তিতে স্বপ্নাকে গ্রেফতার করে পুলিশ। তিন দিন পর জামিন পেয়েই ভারতীয় দলের তরুণ ব্যাটারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ হানলেন স্বপ্না। স্বপ্নার আইনজীবী বলেছেন, পৃথ্বী শ এবং তাঁর বন্ধুদের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং হেনস্থার জন্য এফআইআর করা হয়েছে। 

এঅ পাল্টা অভিযোগে অনেকটাই ব্যাকফুটে এইক্রিকেটার। তবে পৃথ্বী বা তাঁর আইনজীবীর তরফে স্বপ্নার পাল্টা অভিযোগ নিয়ে কোনও বিবৃতি পাওয়া যায়নি।

You might also like!