Game

2 years ago

MS Dhoni's Car Collection: রাঁচিতে মাহির বাড়িতে এত গাড়ি! দেখে মুগ্ধ প্রসাদ ও জোশী

MS Dhoni's Car Collection
MS Dhoni's Car Collection

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃগাড়ির প্রতি প্রেম সর্বজনবিদিত। প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) বাড়িতে কটি বাইক আছে! গাড়ির সংখ্যাও বা কতগুলি! প্রাক্তন সতীর্থ ভেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad) ও সুনীল জোশী ধোনির রাঁচির (Ranchi) বাড়িতে গিয়েছিলেন। মাহির গাড়ির কালেকশন (Mahi's Car Collection) দেখে চক্ষু চড়কগাছ তাদের।


টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেছেন ভেঙ্কটেশ প্রসাদ। সেই ভিডিয়োতে ধোনির গাড়ি ও বাইকের কালেকশন দেখে মুগ্ধ তাঁরা। লিখেছেন,"গাড়ি নিয়ে এমন প্যাশন কারও মধ্যে দেখিনি।" ওই ভিডিয়োতে মাহিকেও দেখা যায় প্রসাদ ও সুনীল জোশীর সঙ্গে।

প্রসাদ টুইটে লিখেছেন, "ওর সংগ্রহ যেমন, ও মানুষ হিসেবেও তেমন। এমএসডির রাঁচির বাড়িতে ওর বাইক ও গাড়ির সংগ্রহ দেখে ঘাবড়ে গিয়েছি।"


You might also like!