Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

Shoaib Akhtar left 1.76 crore: দেশের স্বার্থে কার্গিল যুদ্ধে যেতে চেয়েছিলেন শোয়েব

Shoaib Akhtar
Shoaib Akhtar

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ক্রিকেটার হিসাবে তিনি সর্বদাই সেরার তালিকায় থেকেছেন, তবে তিনি কেবল মাত্র ভাল স্পোর্টসম্যান ই নন, দেশভক্ত ও সচেতন নাগরিক হিসাবেও তিনি অনেকের থেকে বেশ অনেকটাই এগিয়ে। কথা হচ্ছে দ্য রয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতার কে নিয়ে। নিজের ক্রিকেট জীবনের সেরা সময়ে  দেশকে রক্ষা করতে নিজের কেরিয়ার কে তুচ্ছ করে কার্গিল যুদ্ধে অংশ নিতে চেয়েছিলেন তিনি। 

২০২০ সালে দেওয়া তাঁর একটি সাক্ষাৎকারের অংশ নিয়ে তিনি দাবি করেন-১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে অংশ নেওয়ার জন্য কাউন্টি ক্রিকেট ক্লাব নটিংহ্যামশায়ারের সঙ্গে চুক্তির প্রস্তাব হাতছাড়া করেছিলেন। তার ফলে তাঁর ১ কোটি ৭৬ লাখ টাকা ক্ষতি হয়েছিল। দেশের স্বার্থে এই আর্থিক ক্ষতি নিয়ে সে সময় বিন্দুমাত্র ভাবেননি। স্পিডমাস্টার আরো বলে-‘‘খুব কম মানুষই জানেন, সে সময় দেশের জন্য ১ লাখ ৭৫ হাজার পাউন্ড (প্রায় ১ কোটি ৭৬ লাখ ৪৭ হাজার টাকা) হাতছাড়া করেছিলাম। কার্গিল যুদ্ধের সময় দেশে ফিরে এসেছিলাম। সে সময় লাহোরের কাছে এক জায়গায় ছিলাম। আমার সঙ্গে ছিলেন হাজি জেনারেল। তিনি জানতে চেয়েছিলেন, আমি কোথায় যেতে চাই। কার্গিল যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে বলেছিলাম, কোথাও যাব না। কপালে যদি মৃত্যু লেখা থাকে, তা হলে এক সঙ্গেই মরব।’’ 

প্রশ্ন আসে আপনি নিজে কি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন? সরাসরি উত্তর না দিয়ে শোয়েব বলেছেন, ‘‘সত্যি বলছি, আমার স্ত্রী আমাকে যুদ্ধে না যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন।’’

উল্লেখ্য, পরে ২০০২ সালেও একটি বড় অঙ্কের চুক্তি বাতিল করেছিলেন বলে দাবি শোয়েবের। তার কারণ জানাননি। তবে কার্গিল যুদ্ধের জন্য শোয়েবের কাউন্টির চুক্তি বাতিল করার দাবি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে।

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার কখনও নটিংহ্যামশায়ারের হয়ে খেলেননি। কাউন্টি ক্রিকেটে তিনি খেলেছিলেন সামারসেট, ডারহাম এবং ওয়ারউইকশায়ারের হয়ে। ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত কাউন্টি খেললেও ২০০২ সালে খেলেননি শোয়েব।

You might also like!