
করাচি, ১৪ মে : পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিলাল-ই-ইমতিয়াজ পেয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শহীদ আফ্রিদি। পাকিস্তান ক্রিকেটে দীর্ঘদিনের অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বুধবার তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি রাজধানীর আইওয়ান-ই সদরে আয়োজিত এক অনুষ্ঠানে আফ্রিদিকে এই সম্মাননা প্রদান করেন। একই সঙ্গে পাকিস্তানকে ঐতিহাসিক ২০০৯ টি-২০ বিশ্বকাপ জেতানোর জন্যও তাঁকে বিশেষভাবে সম্মানিত করা হয়।
Pakistan legend Shahid Afridi received Hilal-e-Imtiaz from the president Asif Ali Zardari.#Cricket | #Pakistan | #ShahidAfridi | #AsifAliZardari | #Islamabad pic.twitter.com/t4sqbao1Zz
— Khel Shel (@khelshel) May 13, 2026
