Game

3 years ago

Ranji Trophy: ইডেনের বাইশ গজ নিয়ে পাল্টা চাপে সৌরাষ্ট্র শিবির

Ranji Trophy Final 2023
Ranji Trophy Final 2023

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাঠের যুদ্ধের আগে স্নায়ুর যুদ্ধ শুরু। এককথায় ব্যাটল অব নার্ভস। রঞ্জির মেগা ফাইনালের (Ranji Trophy 2022-23) আগে ‘চাপের খেলা’ শুরু দুই শিবিরে। মঙ্গলবার দুপুরে ইডেনে অনুশীলন করল সৌরাষ্ট্র। দলের মূল আকর্ষণ অবশ্যই জয়দেব উনাদকাট। চেতন সাকারিয়া, সারাংশ, অর্পিত বাসাভাড়া, চিরাগ জানীর মতো ক্রিকেটাররা আছেন দলে। তিন বছর আগে রাজকোটে বাংলাকে হারিয়েই রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছিল সৌরাষ্ট্র। এ বার বদলার ম্যাচ বাংলার (Bengal Cricket Team)। সৌরাষ্ট্রও তৈরি বাংলার মাটি থেকে ভারত সেরা হতে। তাই কোনও অতিরিক্ত চাপ অনুভব করছে না। বরং পাল্টা চাপে রাখার খেলায় মত্ত। 

সকালেই বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি বলেন, ‘একতরফা ফাইনাল হবে। আর তাতে আমরাই জিতব।’ মাঠের দ্বৈরথের আগে সৌরাষ্ট্রকে কোনও আমলই দিচ্ছেন না বঙ্গ অধিনায়ক। যেই কথা শোনার পর তা হেসে উড়িয়ে দিলেন সৌরাষ্ট্রের কোচ নীরজ ওদেদরা। তিনি বলছেন, ‘খেলা তো হবে মাঠে। এর জবাব আমরা মাঠেই দিতে চাই।’ পিচ দেখার পর কিউরেটরদের সঙ্গে অনেকক্ষণ কথা বলতে দেখা গেল সৌরাষ্ট্রের কোচকে। দুই শিবিরেই পেস অ্যাটাকের সম্ভার। উইকেটে ঘাস থাকা সত্ত্বেও আরও সবুজ আভার আশা করেছিল সৌরাষ্ট্র শিবির। কোচ নীরজের কথায়, ‘উইকেট দেখার পর কিছুটা অবাকই হয়েছি। আমি তো আশা করেছিলাম যে, উইকেটে আরও ঘাস থাকবে। উইকেটে  লক্ষ্য করলাম। কতটা জল দিয়েছে তার উপর নির্ভর করবে।

বাংলার পাশাপাশি সৌরাষ্ট্র দলেও বেশ কিছু তরুণ ক্রিকেটার আছেন। নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী দেখাল সৌরাষ্ট্রের কোচকে। বাংলার ব্যাটিং বিভাগের গলদ নোটবুকে তুলে রেখেছে সৌরাষ্ট্র শিবির। একই সঙ্গে মুকেশ, আকাশদীপদের সামলানোর স্ট্র্যাটেজিও সাজিয়ে রেখেছেন অর্পিত, চিরাগরা।

You might also like!