Game

3 years ago

Samuel Badri : ক্যারিবিয়ানদের সহকারী কোচের দায়িত্বে বিশ্বকাপজয়ী ক্রিকেটার স্যামুয়েল বদ্রি

Samuel Badri
Samuel Badri

 

নয়াদিল্লি, ৮ মার্চ  : ক্যারিবিয়ানদের সহকারী কোচের দায়িত্বে এলেন দু’বার বিশ্বকাপ জয়ী দলের সদস্য তথা প্রাক্তন লেগ স্পিনার স্যামুয়েল বদ্রি। তাঁকে সহকারী কোচ হিসেবে নিয়োগ করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ক্যারিবীয়দের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে ও টি-২০ সিরিজে নতুন দায়িত্ব পালন করবেন বদ্রি।

৪২ বছর বয়সী প্রাক্তন ক্রিকেটার ২০১২ ও ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের অন্যতম সদস্য ছিলেন। ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি ৫২টি টি-২০ ম্যাচ খেলে ৫৬টি উইকেট নিয়েছেন। ইকোনমি রেট ছিল ৬.১৭। পাশাপাশি সব মিলিয়ে ১৯৭টি টি-২০ খেলে ১৮৭টি উইকেট নিয়েছেন বদ্রি। ইকোনমি ৬.০২। এছাড়া ১২টি প্রথম শ্রেণির ও ৩৩টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন তিনি।

You might also like!