Sachin Tendulkar:নির্বাচন কমিশনের 'জাতীয় আইকন' হিসেবে নতুন ইনিংস শুরু সচিনের, সাক্ষর করলেন মউ

Sachin's new innings as a 'national icon' of the Election Commission, signed by Mau
Sachin's new innings as a 'national icon' of the Election Commission, signed by Mau

 

নয়াদিল্লি, ২৩ আগস্ট  : কিংবদন্তি ক্রিকেট খেলোয়াড় ও ভারত রত্ন পুরুস্কারে ভূষিত সচিন রমেশ তেন্ডুলকর ভারতের নির্বাচন কমিশনের জাতীয় আইকন হিসেবে এক নতুন ইনিংসের সূচনা করেছেন। নতুন দিল্লিতে বুধবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের উপস্থিতিতে সচিন নির্বাচন কমিশনের সঙ্গে তিন বছরের একটি সমঝোতা স্মারক পত্র মউ সাক্ষর করেন।

আগামী বছর লোকসভা নির্বাচন। এবার নির্বাচনে সচিনকে সামনে রেখে প্রচার প্রচার চালাবে নির্বাচন কমিশন। সকলে যাতে ভোট দিতে উৎসাহ পায়, সেই কারণেই সচিনকে প্রচার মুখ করেছে নির্বাচন কমিশন। ভারতের প্রাক্তন ক্রিকেটারকে ‘ন্যাশানল আইকন’ হিসাবে ঘোষণা করা হয়েছে মঙ্গলবারই। সচিনের সঙ্গে তিন বছরের চুক্তি করা হয়েছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…