Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Game

3 years ago

Sachin Tendulkar: তামাকের বিজ্ঞাপন থেকে দুরে থাকবেন শচীন

Sachin Tendulkar (File Picture)
Sachin Tendulkar (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর্তমানে নানান পরিচিত মুখই বিভিন্ন রকমের বিজ্ঞাপনের দিকে পা বাড়ান। কেউ পান মশলা আবার কেউ মদের বিজ্ঞাপন দিচ্ছেন নানান আইকনিক ব্যাক্তিত্বরা। তবে এসবের থেকে দুরেই থাকেন শচীন। সম্প্রতি খেলোয়াড়দের মধ্য থেকে বিজ্ঞাপনদ্বাতা হিসেবে যোগ দিয়েছেন সুনীল গাভাসকার ও বীরেন্দ্র সেহওয়াগের নাম।

তবে বাকিরা যে পথে হাঁটেন সেই পথে হাঁটেন না শচীন তেন্দুলকর। বিশ্ব তামাক বিরোধী দিবসে নয়া বার্তা দিলেন শচীন। তিনি বললেন," ‘আমি যখন দেশের হয়ে খেলা শুরু করি, তখন আমি স্কুল শেষ করেই যোগ দিয়েছিলাম। আমাকে অনেক বিজ্ঞাপনের প্রস্তাব দেওয়া হত। কিন্তু আমার বলেছিলেন তামাকের প্রচার না করতে। আমি অনেক প্রস্তাব পেয়েছিল কিন্তু সেগুলোকে গ্রহণ করিনি।’

তিনি বলেন, ‘আমি এই তামাকের বিজ্ঞাপন নিয়ে বাবাকে কথা দিয়েছিলাম। উনি আমাকে বলেছিলেন আমি রোল মডেল এবং আমাকে অনেকে অনুসরণ করেন। এই জন্য আমি তামাক ও মদের প্রচার করি না। ১৯৯০-এর সময় আমার ব্য়াটে কোনও স্টিকার ছিল না, আমার কোনও চুক্তিও ছিল না। কিন্তু দলের সবাই তখন সিগারেট প্রস্তুতকারী সংস্থার হয়ে বিজ্ঞাপন দিত।’

You might also like!