Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

গুঞ্জন'ই কী তবে সত্যি হতে চলেছে! শোয়েব- সানিয়া কী তবে সত্যিই আলাদা হতে চলেছে?

Soib - Sania
Soib - Sania

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভালবাসা ভেদাভেদ মেটাতে পারে! এমন না না জ্ঞানমূলক কথা কমবেশী আমরা শুনেছি, কিন্তু আদপে এমন কী সত্যিই হয়? তবে এত লড়াই করে কাঁটা তারের বেড়া পেরিয়ে জুড়ে যাওয়া সম্পর্কে চিড় ধরল কেন? 

পাকিস্থানের এক সংবাদ মাধ্যম সূত্রের খবর শোয়েব ও সানিয়া আর একসাথে থাকবেন না, শোয়েব কোনো এক নতুন সম্পর্কে জড়িয়েছেন ,আর তার জেরেই শোয়েব মালিক ও সানিয়া মির্জার সংসারে ভাঙন ধরেছে বলে শোনা যাচ্ছে। তাদের মধ্যে না কী খুব শীঘ্রই বিচ্ছেদ হতে চলেছে বলেও খবর মিলেছে। সমাজমাধ্যমে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন সানিয়া। তিনি লিখেছেন, ‘‘ভগ্ন হৃদয় অবশেষে আল্লাহ-র দরবারে পৌঁছয়।’’ 

সূত্রের খবর বেশ কিছুদিন ধরেই সানিয়াকে ঠকাচ্ছিলেন শোয়েব, তা বুঝতে পেরেই সানিয়া বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। সানিয়া-শোয়েবের বারো বছরের দাম্পত্যে তাদের জীবনে এসেছে  ইজহান মির্জ়া মালিক। সানিয়া-শোয়েব একসঙ্গে না থাকলেও তাঁরা দুজনেই ছেলের দেখাশোনা করছেন বলে খবর। সম্প্রতি দুবাইয়ে ছেলের জন্মদিন উপলক্ষে শোয়েব লেখেন, ‘‘বাবা তোমার পাশে সারা ক্ষণ থাকবে না। রোজ দেখাও হবে না। কিন্তু তোমার কথা আর মুখের হাসি প্রতি মুহূর্তে মনে করবে।’’ শোয়েবের এই লেখায় তাঁদের দাম্পত্যের ভাঙন স্পষ্ট। সানিয়াও সমাজমাধ্যমে ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। সে ছবিতে দেখা গিয়েছে ছোট ইজ়হান মাকে চুমু খাচ্ছে। ছেলের ছবির সঙ্গে সানিয়া লিখেছেন, ‘‘যে মুহূর্তগুলো কঠিন সময় পার করে দেয়।’’ 

বহু কঠিন বাধা পেরিয়ে দাম্পত্য শুরু করেছিলেন শোয়েব-সানিয়া,  সে সম্পর্ক এবার কাঁটায় বিদ্ধ হল। 


You might also like!