Breaking News

 

Game

2 years ago

Rudi Garcia:আল নাসরে থেকে ছাঁটাই হওয়া গার্সিয়া কোচ হলেন নাপোলির, ব্যক্ত করলেন খুশি

Rudi Garcia
Rudi Garcia

 

নাপোলি, ১৬ জুন : আল নাসরেতে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গে মনোমালিন্য হওয়ার কারণে গত এপ্রিলে ছাঁটাই হতে হয় রুডি গার্সিয়াকে। মাঝে এক মাস বসে থাকার পর নাপোলির কোচের দায়িত্ব নিচ্ছেন গার্সিয়া। লুসিয়ানো স্পালেত্তির জায়গায় তাঁকে কোচ করেছে সিরি ‘আ’ চ্যাম্পিয়ন নাপোলি। উল্লেখ্য,স্পালেত্তি নাপোলিকে ৩৩ বছর পর এবার ইতালির শীর্ষ লিগ জিতিয়ে কোচের দায়িত্ব ছেড়েছেন।

কোচের দায়িত্ব নেওয়ার পর গার্সিয়া তার অনুভূতির কথা টুইটারের মাধ্যমে জানিয়েছেন। ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার ভোররাতে তিনি টুইট করে জানান, ‘নাপোলির দায়িত্ব নিয়ে ইতালিতে ফেরাটা খুব আনন্দের। এখন আমি বেশি প্রেরণা অনুভব করছি।’


You might also like!