Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

England vs Pakistan: শচীনকে ছুঁয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে রুটের নতুন রেকর্ড

Joe Root equals Sachin Tendulkar's record for most Test fifties with solid 66 vs Pakistan
Joe Root equals Sachin Tendulkar's record for most Test fifties with solid 66 vs Pakistan

 

কলকাতা, ২১ আগস্ট : ব্যাট হাতে ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট একের পর এক রেকর্ড গড়ে টেস্ট ক্রিকেটে নিজের অবস্থান আরও শক্ত করছেন। বৃহস্পতিবার হেডিংলিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ফিফটি করে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের একটি বিশেষ রেকর্ডে ভাগ বসিয়েছেন রুট। ম্যাচে ৬৬ রানের ইনিংস খেলে টেস্ট কেরিয়ারে নিজের ৬৮তম অর্ধশতক পূর্ণ করেন রুট। এর ফলে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ফিফটির তালিকায় শচীনের সমকক্ষ হয়েছেন এই ইংলিশ ব্যাটার। শচীন তার কেরিয়ারে ৬৮টি ফিফটি করেছিলেন। তবে এই কীর্তি গড়তে রুটের ইনিংস সংখ্যা ছিল ৩০৫টি আর ৩২৯ ইনিংস লেগেছিল শচীন টেন্ডুলকারের। তালিকায় এর পরেই রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দরপল, যার ঝুলিতে আছে ৬৬টি ফিফটি। এছাড়া ৬৩টি করে ফিফটি নিয়ে যৌথভাবে পরের অবস্থানে আছেন অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার ও ভারতের রাহুল দ্রাবিড়।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…