Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

Ruturaj Gaikwad: এক ওভার সাত ছক্কা হাঁকিয়ে বিশ্বরেকর্ড ঋতুরাজ গায়কোয়াড়ের

Rituraj Gaikwad's world record by hitting seven sixes in one over
Rituraj Gaikwad's world record by hitting seven sixes in one over

 

মুম্বই, ২৮ নভেম্বর : এক ওভারে ৭টা ওভার বাউন্ডারি মারার বিশ্বরেকর্ড গড়লেন মহারাষ্ট্রের তারকা ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। বিজয় হাজারে ট্রফির উত্তরপ্রদেশের স্পিনার শিবা সিংয়ের ৪৯ তম ওভারে নো বল সহ পরপর মোট সাতটি ওভার বাউন্ডারি মারেন ঋতুরাজ। সেই ওভারে ডবল সেঞ্চুরিও পূর্ণ করেন পুনের ২৫ বছরের তারকা এই ব্যাটার। শেষ পর্যন্ত বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ম্যাচে ঋতুরাজ ১৫৯ বলে করলেন ২২০ রান। ২০০৭ বিশ্বকাপে এক ওভারে ৬ ছক্কা মারা যুবরাজ সিংয়ের রেকর্ডকেও ছাপিয়ে গেলেন ঋতু।

ইনিংসের ৪৯তম ওভারের শিবা সিংয়ের করা প্রথম চারটে বল একবারে সপাটে মাঠের বাইরে পাঠান ঋতু। সেই ওভারের পঞ্চম বলটা নো করেন শিবা। সেই নো বলেও ছক্কা মারেন ঋতু। তারপরের দুটো বলেও ওভার বাউন্ডারি হাঁকিয়ে রেকর্ড গড়লেন ঋতু।

You might also like!