
মুম্বই, ৭ জুলাই : আইপিএলে ভালো খেলা কেকেআরের রিঙ্কু সিং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে ডাক পাননি। উপেক্ষিত থেকে গিয়েছেন রিঙ্কু সিং। রিঙ্কুকে ক্যারিবিয়ান সিরিজে না পাঠানোর ফলে হচ্ছে ব্যপক সমালোচনা। তবে ক্যারিবিয়ান সফরে রিঙ্কু ডাক না পেলেও আগামী অগস্টে যে আয়ারল্যান্ড সফর
রয়েছে সেখানে রিঙ্কুকে পাঠানো হতে পারে। তিন ম্যাচের টি-২০ সিরিজ হচ্ছে সেখানে। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে টি-২০ সিরিজ খেলতে আয়ারল্যান্ড যাবে ভারত।
