Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Dilip Ghosh:আর জি করের নির্যাতিতার বাবা-মা সুবিচার চায়, অর্থ নয় : দিলীপ ঘোষ

Dilip Ghosh
Dilip Ghosh

 

কলকাতা, ৬ সেপ্টেম্বর : আর জি কর কাণ্ডে ফের তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মৃত তরুণী চিকিৎসকের পরিবারকে অর্থ দেওয়ার অভিযোগ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, আর জি করের নির্যাতিতার বাবা-মা সুবিচার চায়, অর্থ নয়। তৃণমূল কংগ্রেস ও সেই দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে দিলীপ ঘোষ বলেছেন, "এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টাইল। অপরাধ ঘটলে মানুষকে চুপ করে দাও। এটি সরকারি নীতিতে পরিণত হয়েছে...তারা নির্যাতিতা বাবা-মাকে চুপ করাতে চেয়েছিল। তারা মেনে নেয়নি এটাই ভালো, গোটা সমাজ তাদের পাশে আছে। তাঁরা সুবিচার চায়, টাকা নয়।"

সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, "৫ সেপ্টেম্বর শুনানি হওয়ার কথা ছিল, কেন বিলম্ব হচ্ছে? গোটা দেশের চোখ এই দিকে, এটা এত বড় ঘটনা। আদালত হোক অথবা সিবিআই, বিষয়টিকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত। এ জন্য জনগণ আন্দোলন করছে। তারা আদালতের ওপর আস্থা রাখে, তাই এটাকে সেভাবেই দেখা উচিত।” তিনি আরও বলেন, "এই ঘটনার সঙ্গে এমন বেশ কয়েকজন যুক্ত, যারা দীর্ঘদিন ধরে যে অনিয়ম ঘটছিল তার সঙ্গে জড়িত ছিল। এখন একটা গোটা গ্যাং আছে, এটাকে ফাঁস করা উচিত।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…