Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Giriraj Singh:বাংলায় আইন শৃঙ্খলার অবনতি ও কেন্দ্রের কড়া মন্তব্য: গিরিরাজ সিং

Giriraj Singh
Giriraj Singh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং পশ্চিমবঙ্গের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন।  কলকাতায় এক অনুষ্ঠানে তাঁর বক্তব্যে উঠে এসেছে রাজ্যের সরকার, বিশেষত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ।

গিরিরাজ সিং বলেন, "পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই। বিরোধীরা কিছু বললেই তাদের গ্রেফতার করা হচ্ছে। এমনকি রাজ্যপালকেও গ্রেফতার করা হবে কি না, তা নিয়ে আমি চিন্তিত। বাংলার মা-বোনেরা সুরক্ষিত নন। মুখ্যমন্ত্রী কিম জং উনের মতো আচরণ করছেন।"তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গের শিল্পক্ষেত্র এই সরকারের নীতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি, বিজেপি নেতা সুকান্ত মজুমদারের গ্রেফতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাজ্যে বিরোধীদের কণ্ঠরোধ করা হয়েছে।

গিরিরাজ সিং আরও বলেন, "মহারাষ্ট্র ও ঝাড়খন্ডে ডাবল ইঞ্জিন সরকার আসবে। বিশেষ করে ঝাড়খন্ডে বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটকানো হবে।"এক্সিট পোল প্রসঙ্গে তাঁর মন্তব্য, "আমি এক্সিট পোলের ওপর বিশ্বাস করি না। হরিয়ানাতেও আমাদের হারিয়ে দেওয়া হয়েছিল।"পশ্চিমবঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে উত্তেজনা বাড়িয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…