
আহমেদাবাদ, ৯ মার্চ : আবারও টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। পর পর দু’বার। রবিবার সূর্যকুমার যাদবের দল ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বিশ্বকাপ জয়ের পর আইসিসি চেয়ারম্যান জয় শাহ, টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক সূর্য কুমার যাদব-সহ অন্যরা আহমেদাবাদের হনুমান মন্দিরে পূজার্চনা করেন।
উল্লেখ্য, ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বে ট্রফি জিতেছিল ভারত। তার পর ফের সেরার মুকুট ভারতীয় ক্রিকেটে। আহমেদাবাদের এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এক দিনের বিশ্বকাপের ফাইনালে হেরেছিল ভারত। ফলে এই স্টেডিয়ামে শাপমুক্তিও হল।
