
যুক্তরাষ্ট্র, ৩০ জুলাই : গত মরশুমের মতো এবারও যুক্তরাষ্ট্রের মাটিতে প্রাক-মরশুমের ম্যাচে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। এই এল ক্লাসিকোয় লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনার কাছে বড় হারের মুখ দেখল রিয়াল মাদ্রিদ।
শনিবার (২৯ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের আরলিংটনের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারাল বার্সেলোনা। প্রথমার্ধে ওসমান দেম্বেলের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ফেরমিন লোপেজ মার্টিন ও ফেরান তোরেস বাকি দুই গোল করেন।
