Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

TATA IPL 2023 : আজ চিন্নাস্বামীতে একঝাঁক মাইলস্টোনের সামনে রাহুল-ডু'প্লেসিরা

LSG vs RCB
LSG vs RCB

 

লখনউ, ১০ এপ্রিল : লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুলের নামের পাশে আইপিএল কেরিয়ারের ৩৯৫২ রান রয়েছে। আজ ৪৮ রান করলেই আইপিএলে ৪ হাজার রানের মাইলস্টোন গড়তে পারেন রাহুল। লোকেশ রাহুলের মত নিকোলাস পুরানও আইপিএল কেরিয়ারের ১০০০ রান পূর্ণ করতে আর মাত্র ৯ রান দূরে রয়েছেন। আজ বিরাট কোহলিদের বিরুদ্ধে ৯ রান করতে পারলেই আইপিএলে ১০০০ রান হয়ে যাবে পুরানের। অমিত মিশ্র। লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে খেলছেন । আরসিবির বিরুদ্ধে ৩টি উইকেট পেলেই লাসিথ মালিঙ্গাকে (১৭৯) টপকে যাবেন অমিত। সেই সঙ্গে আইপিএলের সর্বাধিক উইকেট নেওয়া বোলারদের তালিকায় তিন নম্বরে পৌঁছে যাবেন অমিত। মার্কাস স্টইনিসের নামের পাশে রয়েছে ৯৬টি উইকেট। আরসিবির বিরুদ্ধে ৪টি উইকেট নিলেই টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০তম উইকেট পূর্ণ হবে স্টইনিসের।

আরসিবি অধিনায়ক ফাফ ডু’প্লেসির কাছে টি-২০ ক্রিকেটে ৩০০টি ছক্কার মাইলস্টোন গড়ার সুযোগ রয়েছে। ডু’প্লেসির নামের পাশে বর্তমানে রয়েছে ২৯৬টি ছয়। লখনউয়ের বিরুদ্ধে ৪টি ছয় মারলেই টি-২০ ক্রিকেটে ৩০০টি ছয় পূর্ণ হয়ে যাবে প্রোটিয়া তারকার।

সেই সঙ্গে লখনউয়ের বিরুদ্ধে আজ জোড়া মাইলস্টোনের সামনে আরসিবি অধিনায়ক। আইপিএলে ৩,৫০০ হাজার রান থেকে মাত্র ১ রান দূরে রয়েছেন ডু’প্লেসি। লখনউয়ের বিরুদ্ধে ঘরের মাঠে আজ ১ রান করলেই আইপিএলে সাড়ে তিন হাজার রানের মাইলস্টোন গড়ে ফেলবেন ডু’প্লেসি।

লখনউয়ের বিরুদ্ধে আজ আরসিবির হয়ে ২টি চার মারলেই আইপিএলে গ্লেন ম্যাক্সওয়েলের ২০০টি চারের রেকর্ড পূর্ণ হবে। আর টি-২০ ক্রিকেটে ৫০টি উইকেট নেওয়া থেকে ৪টি উইকেট দূরে রয়েছেন শাহবাজ আহমেদ। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৪টি উইকেট পেলেই শাহবাজের টি-২০ ক্রিকেটে ৫০টি উইকেট পূর্ণ হবে।


You might also like!