Game

3 years ago

Kylian Mbappe : ধ্বংসলীলা চালালেন এমবাপে, পিএসজির ৭ গোল! ৫টি ই তার নামে

Kylian Mbappe
Kylian Mbappe

 

প্যারিস, ২৪ জানুয়ারি : জীবনে প্রথমবার পিএসজি ক্লাবের অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন কিলিয়ান এমবাপে। সেই ম্যাচ স্মরণীয় করে রাখলেন তিনি। পিএসজি জিতল ৭-০ গোলে এবং এমবাপে একাই দিলেন পাঁচ গোল। তবে ফরাসি লিগ নয়, দেশের ঘরোয়া টুর্নামেন্ট ক্যুপ দে ফ্রান্সের খেলা ছিল এটা। বিপক্ষে ছিল অপেশাদার দল পেয়েস দে কাসেল। তাদের নিয়ে ছেলেখেলা করলেন এমবাপে, নেইমাররা।

সোমবার রাতে লিওনেল মেসিকে বিশ্রামে রেখেছিলেন পিএসজির কোচ। ৪-৪-২ ছকে নেইমারকে খেলান লেফট উইংয়ে। স্ট্রাইকারে একিটিকের জুড়িদার এমবাপে। আক্রমণাত্মক পোজিশনের সম্পূর্ণ ফায়দা নিলেন ফরাসি তারকা।

লেফট ব্যাক নুনো মেন্ডেসের পাসে ২৯ মিনিটে করলেন প্রথম গোল এমবাপের। এরপর ৩৪ এবং ৪০ মিনিটে আরও দুটো দিয়ে হ্যাটট্রিক সেরে ফেলেন এমবাপে। ওই দুটো গোলের পাস বাড়ান যথাক্রমে দানিলো পেরেইরা এবং ভিতিনহা। এর মাঝে ৩৩ মিনিটে এমবাপের পাস থেকে গোল করেন ব্রাজিলীয় তারকা নেইমার জুনিয়র।

You might also like!