Breaking News
 
Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার SSC Case: ২৬ হাজার নিয়োগে ফের আইনি জট, এসএসসি-র নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা

 

Game

4 years ago

Commonwealth Games 2022: Priyanka Goswami won silver : কমনওয়েলথ গেমস : ১০ হাজার মিটার হাঁটা প্রতিযোগিতায় রুপো জিতলেন প্রিয়াঙ্কা গোস্বামী

Priyanka Goswami won silver in the 10,000 meter walk
Priyanka Goswami won silver in the 10,000 meter walk

 

বার্মিংহ্যাম, ৬ আগস্ট : শনিবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের নবম দিনে ১০ হাজার মিটার হাঁটা প্রতিযোগিতায় রুপো জিতে ইতিহাস রচনা করলেন ভারতীয় অ্যাথলেট প্রিয়াঙ্কা গোস্বামী । তেজস্বিন শঙ্কর (হাই জাম্পে ব্রোঞ্জ) এবং এম শ্রীশঙ্করের (লং জাম্পে রুপো) পরে ২০২২ কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিক্স ইভেন্টে ভারতের তৃতীয় পদক এল প্রিয়াঙ্কার হাত ধরে। শনিবার প্রিয়াঙ্কা গোস্বামী মহিলাদের ১০ হাজার মিটার হাঁটা প্রতিযোগিতায় নিজের সেরা টাইমিং করে কমনওয়েলথ গেমসে রুপো পেয়েছেন। প্রিয়াঙ্কা ৪৩:৩৮.৮২-এ রেস সম্পূর্ণ করেছেন। যা তাঁর ব্যক্তিগত সেরা। অস্ট্রেলিয়ার জেমিমা মন্টাগ ৪২:৩৪ সময় নিয়ে সোনা জিতেছেন, যেখানে ব্রোঞ্জ জিতেছেন কেনিয়ার এমিলি ওয়ামুসি এনগিই সময় নিয়েছেন ৪৩:৫০। এই সাফল্যের হাত ধরে ইতিহাস লিখে ফেললেন প্রিয়াঙ্কা গোস্বামী। নিয়ে।

You might also like!