Game

3 years ago

Pat Cummins: মাতৃহারা হলেন প্যাট কামিন্স, শ্রদ্ধা জ্ঞাপনে কালো ব্যান্ড পরে মাঠে নামল অজি বাহিনী

Pat Cummins
Pat Cummins

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুক্রবার অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্যাট কামিন্সের মা মারিয়ার মৃত্যুর খবর জানানো হয়। উল্লেখ্য, চলতি মরমুমের বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় ম্যাচের পরই তার অসুস্থ মায়ের কারনে দেশে ফিরে গিয়েছিলেন কমিন্স।অজি তারকার মা দীর্ঘ সময় ধরে স্তনের ক্যান্সারে ভুগছিলেন। 

উল্লেখ্য,কামিন্সের মায়ের মৃত্যুর পর কালো আর্মব্যান্ড পরে মাঠে নামে অজি দল। প্যাট কামিন্স-র মায়ের মৃত্যুতে অস্ট্রেলিও বোর্ডের পক্ষ থেকে শোক জ্ঞাপন করে বলা হয়েছে-"মারিয়া কামিন্সের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। অস্ট্রেলিয়ান ক্রিকেটের পক্ষ থেকে, আমরা প্যাট, কামিন্স পরিবার এবং তাদের বন্ধুদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।" এর পাশাপাশি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি টুইট করে জানানো হয়-"মারিয়া কামিন্সের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ অস্ট্রেলিয়ান পুরুষ দল কালো বাহুবন্ধনী পরবে।" 

অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড শুক্রবার সকালে আহমেদাবাদে অজি ক্রিকেট টিমকে মারিয়ার এই সংবাদ জানান। উল্লেখ্য, প্যাট কমিন্স দেশে ফিরে যাবার পর, স্টিভ স্মিথ ভারতের বিপক্ষে বাকি দুটি টেস্টে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিচ্ছেন।পিটার হ্যান্ডসকম্ব কামিন্স সম্পর্কে বলেছিলেন-" এমন পরিস্থিতিতে দেশের হয়ে অধিনায়কত্ব করা এবং নিজের দেশকে জেতানোর প্রচেষ্টা তা অবিশ্বাস্য। এম চারিত্রিক দৃড়তাই প্রমান করে তিনি ব্যক্তি হিসাবেই নয় দেশ নায়ক হিসাবেও অসামান্য। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার আহমেদাবাদে শুরু হয়েছে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট, অস্ট্রেলিয়া ইতিমধ্যেই গত সপ্তাহে ইন্দোরে জয়ের সাথে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছে এবং নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আরেকটি জয়ের সাথে চলতি সিরিজে সমতা আনার লক্ষ্যে মাঠে নেমেছে। 

You might also like!