Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

West Indies vs Pakistan 2nd Test: বাবর-শফিকের হাত ধরে ৪৯ বছরের খরা কাটাল পাকিস্তান

Pakistan's Abdullah Shafique (right)
Pakistan's Abdullah Shafique (right)

 

ত্রিনিদাদ, ৬ আগস্ট : সেই ২০২৩ সালের জুলাই মাসে সবশেষ ঘরের বাইরে জয় পেয়েছিল পাকিস্তান, এরপর থেকে যখনই ঘরের বাইরে পা পড়েছে, তখনই হারতে হয়েছে দলটাকে। অবশেষে জয় পেল বাবর আজমের দল। বুধবার ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে আট উইকেটে হারাল তারা। এতে সিরিজ ১-১ সমতায় শেষ হল।

প্রথম টেস্ট পাকিস্তান নব্বই রানে হেরেছিল।ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে মাত্র ১১৭ রানে অলআউট হয়। ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র পঁচাত্তর রান। শুরুতে দুই ওপেনার ইমাম-উল-হক ও আজান আওয়াইসকে হারায় পাকিস্তান। তবে এরপর আবদুল্লাহ শফিক ও অধিনায়ক বাবর আজম দলকে জয়ের বন্দরে নিয়ে যান। এই জয় আব্দুল্লাহ শফিকের জন্য বিশেষ কিছু। কারণ প্রথম ইনিংসে তার অপরাজিত ১৬০ রানের ইনিংসেই পাকিস্তান করেছিল ৩৮৭ রান।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…