
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শারজায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হতে চলেছে পাকিস্থান ও অফগানিস্থান, যে সিরিজ শুরু হবার আগেই আফগানিস্তানকে সতর্ক করেদিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠি। যা এক রকম নজিরবিহীন।কিন্তু কী ব্যাপারে এই সতর্কতা?
প্রসঙ্গত, এশিয়া মহাদেশের এই দুই দেশ বেশ কয়েকবার ক্লহেলার মাঠে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েছে, উল্লেখ্য, গত এশিয়া কাপের সময়ও ফারিদ আহমেদের সঙ্গে বিতণ্ডায় জড়ান আসিফ আলি। উত্তেজনার আঁচ ছড়িয়েছে দর্শকদের মধ্যেও। তেমন ঘটনা এড়াতে আফগানিস্তানের ক্রিকেট বোর্ডকে আগাম সতর্ক করে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠি বলেছেন, ‘‘দুবাইয়ে আফগান ক্রিকেট কর্তাদের সঙ্গে কথা বলেছি। ওদের ক্রিকেটারদের ব্যবহার এবং দর্শকদের আচরণ নিয়ে কথা হয়েছে। প্রশ্ন করেছিলাম, আপনাদের দর্শক এবং ক্রিকেটাররা ভাল ব্যবহার করবে, এর কী নিশ্চয়তা রয়েছে? আমাদের পূর্ব অভিজ্ঞতা একদমই ভাল নয়।’’তিনি আরও বলেছেন, ‘‘জয় বা পরাজয় খেলার অংশ। আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে বলেছি খেলোয়াড়দের সামলে রাখতে। আমাদের জয় এবং পরাজয়ের প্রচুর অভিজ্ঞতা রয়েছে। তাই আমরা জানি আবেগ কী ভাবে নিয়ন্ত্রণে রাখতে হয়। কিন্তু আফগানরা আন্তর্জাতিক ক্রিকেটে নতুন। তাই কর্তাদের উচিত খেলোয়াড়দের সামলে রাখা।’’
উল্লেখ্য, দু’দেশের সমর্থকদের মধ্যে যাতে সমস্যা না হয়, তা নিশ্চিত করতে পরিকল্পনা করেছেন আফগান ক্রিকেট কর্তারা। স্টেডিয়ামে দু’দেশের সমর্থকদের বসার জায়গা আলাদা করা হচ্ছে। যাতে উত্তেজনা সৃষ্টি হলেও কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। সাথে শারজায় নিরাপত্তা ব্যবস্থাও বাড়ানো হচ্ছে বলে সূত্রের খবর।
