Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

Mohun Bagan diwas: ঐতিহাসিক মোহনবাগান দিবসে প্রকাশিত হবে সুব্রতর আত্মজীবনী, প্রকাশ করবেন সুনীল ছেত্রী

Sunil Chtri - Subrata Bhattacharya (File Picture )
Sunil Chtri - Subrata Bhattacharya (File Picture )

 

কলকাতা, ২৯ জুলাই : আজ ঐতিহাসিক মোহনবাগান দিবস। এই দিনেই প্রকাশিত হতে চলেছে মোহনবাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্যর আত্মজীবনী ‘ষোলে আনা বাবলু’। প্রকাশ করবেন জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী। মোহনবাগানের সোনালী ইতিহাসে অন্যতম উজ্জ্বল অধ্যায় সুব্রত ভট্টাচার্য। পেলের কসমস ক্লাবের বিরুদ্ধে দাপট কিংবা মোহনবাগান জার্সিতে ঝুরি ঝুরি ট্রফি। দীর্ঘ দিন ধরে সবুজ মেরুন জার্সিতেই খেলেছেন। এই ক্লাবে কোচিংও করিয়েছেন।

কোচিং করিয়েছেন ইস্টবেঙ্গলেও। মোহনবাগান সমর্থকদের নয়নের মণি সুব্রত ভট্টাচার্যএর আত্মজীবনী নিয়ে আগ্রহও তুঙ্গে সামর্থকদের মধ্যে। প্রিয় নায়কের জীবন সম্পর্কে অনেক জানার সুযোগ হবে মোহনবাগান সমর্থকদের তার লেখা এই আত্মজীবনী থেকে। বিকেল ৩টে নাগাদ মোহনবাগান ক্লাবে সুব্রত ভট্টাচার্যর আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠান। ভারতীয় ফুটবলের আইকন সুনীল ছেত্রী সহ অনেক বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।

You might also like!