Game

3 years ago

Mohammed Shami : হাইকোর্টে বিপাকে ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি

Md. Shami
Md. Shami

 

কলকাতা, ১৯ জানুয়ারি  : হাইকোর্টে বিপাকে ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি। ৫ বছর ধরে ঝুলে থাকা তাঁর স্ত্রী হাসিন’র খোরপোশ মামলা। এদিন অন্তর্বতী খোরপোশ টাকার সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আলিপুর আদালতকে দ্রুত সিদ্ধান্ত নিতে নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে ২৭ ফেব্রুয়ারী পরবতী শুনানির দিন ‘খোরপোশ’ সিদ্ধান্ত নেবে আলিপুর আদালত।নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিচারপতি বিবেক চৌধুরী’র।

কয়েক মাস আগে বিবাদে জড়িয়েছিলেন মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান। হাসিনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তাঁর বাবা মহম্মদ হুসেন। হাসিনের বাবার অভিযোগ, ভাইয়ের সম্পত্তি জোর করে দখল করেছেন হাসিন। তাঁকে সম্পত্তি থেকে বহিষ্কার করার ও তাঁর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন হাসিনের বাবা।

হুসেন জানিয়েছেন, তাঁর এক মাত্র ছেলে তারিক পারভেজ ওরফে বান্টি গত বছর করোনা আক্রান্ত হয়ে মারা যান। তার পরে হাসিন বেআইনি ভাবে জোর করে তারিকের সব সম্পত্তি দখল করে নেন বলে অভিযোগ করেছেন তিনি। হুসেনের অভিযোগ, তারিকের দু’টি ট্রাক, একটি গাড়ি, মোটরবাইক, হোটেল, পেট্রল পাম্প, কয়লা খাদানের দখল নিয়েছেন হাসিন। এমনকি তাঁর সব জীবনবিমাও তিনি হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ।

You might also like!