Game

3 years ago

Lionel Messi: জুলাইতেই ইন্টার মিয়ামির হয়ে খেলবেন মেসি, জানিয়ে দিল ক্লাব

Lionel Messi
Lionel Messi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী ২১ জুলাই থেকে ইন্টার মিয়ামির হয়ে ঘরের মাঠে মেজর সকার লিগে খেলবেন লিওনেল মেসি। এই কথা জানিয়ে দেওয়া হল দলের পক্ষ থেকে। ইন্টার মিয়ামির মালিক হোর্হে মাস জানিয়েছেন, তাঁদের ক্লাব এবং মেসির মধ্যে চুক্তি ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে। এই মুহূর্তে প্রয়োজনীয় ভিসা এবং কাগজপত্রে সইসাবুদ-পর্ব চলছে। এই চুক্তির ভিত্তিতে প্রতি বছর ৫০ মিলিয়ন মার্কিন ডলার থেকে ৬০ মিলিয়ন মার্কিন ডলার পাবেন লিওনেল মেসি।

যদিও, প্যারিস সাঁ-জাঁ'র সঙ্গে চুক্তি শেষ না হওয়া পর্যন্ত মেসি ইন্টার মিয়ামিতে সই করতে পারবেন না। তার জন্য তাঁকে অন্তত জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য, গত ৭ জুন লিওনেল মেসি ঘোষণা করেছিলেন তিনি ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন। লিগস কাপে ক্রুজ আজুলের বিরুদ্ধে ফোর্ট লডারডেলে আর্জেন্টিনিয় প্রথম ম্যাচ খেলবেন।


You might also like!