
মিয়ামি, ১১ জুলাই : অনেক দিন আগে নতুন গন্তব্য হিসেবে আর্জেন্টাইন তারকা বেছে নিয়েছেন মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিকে। তবে মিয়ামির সঙ্গে মেসির চুক্তির দিন ঠিক হচ্ছিল না। জানা গেছে, মঙ্গলবার আমেরিকান ক্লাবটির ডেরায় পা রাখবেন মেসি। এবং বেশকিছু চুক্তিতেও সই করতে পারেন বিশ্বকাপজয়ী এই মহাতারকা।
এদিকে মিয়ামি এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আগামী ১৬ জুলাই একটি উন্মোচন অনুষ্ঠানের কথা। সেখানে বেশকিছু চমক থাকবে বলে উল্লেখ করেছে তারা। আর সেদিনই মেসিকে আনুষ্ঠানিকভাবে মিয়ামির খেলোয়াড় ঘোষণা করবে ক্লাবটি। মেসিকে আনুষ্ঠানিকভাবে বরণ করার দিনেই মিয়ামি বরণ করে নেবে জর্দি আলাবা এবং সার্জিও বুস্কেটসকেও। বার্সার প্রাক্তন এই দুই খেলোয়াড়ের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি ইতোমধ্যেই সেরে ফেলেছে মিয়ামি।
