Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Game

4 years ago

Mamata Banerjee at Mohunbagan Club : সবুজ-মেরুনকে ৫০ লক্ষ টাকা অনুদান দিলেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee donates Rs 50 lakh to Mohun Bagan Club
Mamata Banerjee donates Rs 50 lakh to Mohun Bagan Club

 

কলকাতা, ১০ আগস্ট  : মোহনবাগান তাঁর কাছে 'অতুলনীয়'। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ মোহনবাগানের তুলনা মোহনবাগান নিজেই। এহেন সবুজ-মেরুনকে ৫০ লক্ষ টাকা অনুদান দিলেন মুখ্যমন্ত্রী।

বুধবার বিকেলের দিকে গঙ্গাপাড়ের ক্লাবে এসে নতুন ভাবে গড়ে ওঠা মোহনবাগানের উদ্বোধন করলেন তিনি। এরপরেই বড় ঘোষণা করলেন তিনি। কালীঘাটের বাড়ি থেকে মোহনবাগান তাঁবুর দূরত্ব খুব বেশি নয়। তবে কাজের চাপে সবুজ-মেরুনে পা দেওয়া সম্ভব হয়নি। এই প্রথম মোহনবাগান ক্লাবে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সবুজ-মেরুন তাঁর হৃদয়ে আছে। কারণ মুখ্যমন্ত্রীর মা প্রয়াত গায়ত্রী দেবী সবুজ-মেরুনের সমর্থক ছিলেন।মোহনবাগানের খেলা থাকলেই তাঁর মা কালীঘাটে পুজো দিতে চলে যেতেন। স্বভাবতই মোহনবাগানকে নিয়ে মুখ্যমন্ত্রীর যে বাড়তি আবেগ থাকবে সেটাই তো স্বাভাবিক।

You might also like!