Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

TATA IPL 2023 : ১৭ জন ক্রিকেটারের আইপিএলে খেলা নিয়ে সংশয়

List of players who are not available from start of season IPL 2023
List of players who are not available from start of season IPL 2023

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবারের আই পি এল শুরুর আগেই প্রতিযোগিতার ৯ টি দল বিপাকে পড়তে চলেছে।উল্লেখ্য, ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে এ বারের আইপিএল। এ বারের আইপিএলের শুরু থেকে ১৭ জন ক্রিকেটারকে পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। প্রতিযোগিতার শুরু থেকেই সব ক্রিকেটারকে পাবে না ফ্র্যাঞ্চাইজিগুলি। কিছু ক্রিকেটার কয়েক দিন পরে দলের সঙ্গে যোগ দেবেন। আবার কিছু ক্রিকেটার মাঝপথে দল ছাড়তে পারেন। গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা না থাকায় সমস্যায় পড়বে ৯টি ফ্র্যাঞ্চাইজি।  

কলকাতা নাইট রাইডার্স: দলের দুই বাংলাদেশি ক্রিকেটার শাকিব ও লিটনকে প্রতিযোগিতার শুরু থেকে পাবে না কেকেআর। ৮ এপ্রিলের পরে দলের সঙ্গে যোগ দেবেন তাঁরা। আবার মে মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলতে যাবেন তাঁরা। তখনও তাঁদের পাওয়া যাবে না।

চেন্নাই সুপার কিংস: ধোনির দলের আবার সমস্যা শ্রীলঙ্কার দুই ক্রিকেটার মাহিশ থিকশানা ও মাথিশা পাথিরানাকে নিয়ে। তাঁদেরও শুরুর কয়েকটি ম্যাচে পাওয়া যাবে না।

মুম্বই ইন্ডিয়ান্স: নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিরিজ় থাকায় দক্ষিণ আফ্রিকার ট্রিস্টান স্টাবস ও ডেওয়াল্ড ব্রেভিসকে শুরুর কয়েকটি ম্যাচে পাবেন না রোহিত শর্মারা।

গুজরাত টাইটান্স: গত বারের চ্যাম্পিয়ন দল গুজরাতও মরসুমের শুরু থেকে পাবে না দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারকে। আবার মে মাসে দেশের হয়ে খেলার জন্য দল ছাড়বেন জোশুয়া লিটল।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: বিরাট কোহলিদেরও সমস্যা এক শ্রীলঙ্কার ক্রিকেটারকে নিয়ে। ওয়ানিন্দু হাসরঙ্গকেও শুরুর কয়েকটি ম্যাচ পাবে না আরসিবি।

দিল্লি ক্যাপিটালস: মরসুমের শুরু থেকে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে পাবে না দিল্লি। মে মাসে আবার দল ছেড়ে যাবেন তিনি। মরসুমের শুরু থেকে লুঙ্গি এনগিডি ও আনরিখ নোখিয়েকেও পাবে না দিল্লি শিবির।

পঞ্জাব কিংস:  সমস্যায় পড়বে পঞ্জাব ও। তারা কাগিসো রাবাডাকে শুরু থেকে পাবে না।

লখনউ সুপার জায়ান্টস: আইপিএলের শুরু থেকে দক্ষিণ আফ্রিকার অনেক ক্রিকেটারকে পাওয়া যাবে না। তার মধ্যে লোকেশ রাহুলদের দলের ওপেনার কুইন্টন ডি’ককও রয়েছেন।

সানরাইজার্স হায়দরাবাদ: দলের তিন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার আইডেন মার্করাম, মার্কো জানসেন ও হেনরিখ ক্লাসেনকে মরসুমের শুরু থেকে পাবে না হায়দরাবাদ। 

You might also like!