Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Lionel Messi: বিশ্বকাপের পর ক্লাবের হয়ে প্রথম মাঠে নামলেন লিওনেল মেসি

Lionel Messi attended 4th division match in Argentina
Lionel Messi attended 4th division match in Argentina

 

মায়ামি, ২ আগস্ট : বিশ্বকাপের পর ক্লাবের হয়ে প্রথম মাঠে নামলেন লিওনেল মেসি, তবে ঘটনাবহুল ম্যাচে জিততে পারেনি ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের ঘটনাবহুল ম্যাচটিতে কলম্বার ক্রুর সঙ্গে ২-২ গোলে ড্র করে ইন্টার মায়ামি। দুর্দান্ত ফর্মে থাকা লুইস সুয়ারেসের চোখধাঁধানো এক গোলে ষোড়শ মিনিটে এগিয়ে যায় মায়ামি। প্রায় ৪০ গজ দূর থেকে গোল করেন ৩৯ বছর বয়সী স্ট্রাইকার। সবশেষ চার ম্যাচে তার সপ্তম গোল এটি। পরে ঘরের মাঠে অভিষেকে কাজেমিরোর ৩৪ মিনিটের আত্মঘাতী গোলে ম্যাচে ফেরে সমতা। প্রথমার্ধের শেষ দিকে নোয়াহ অ্যালেনের গোলে আবার এগিয়ে যায় মায়ামি। ৮৪তম মিনিটে ব্রাইস মেন্ডেসের গোলে ম্যাচ শেষ হয় ড্রয়ে। এদিন প্রথমার্ধে মেসি বেঞ্চে ছিলেন এবং ৫৩ মিনিটে ড্যানিয়েল পিন্টারের জায়গায় তাকে মাঠে নামানো হয়। কিন্তু মাঠে নেমে তিনি তিন তিনটি সুবর্ণ সুযোগ নষ্ট করেন। এই ড্রয়ের ফলে ১৮ ম্যাচ শেষে ইন্টার মিয়ামির সংগ্রহ দাঁড়াল ৩৮ পয়েন্ট। লিগ টেবিলের শীর্ষে থাকা ন্যাশভিল এসসিকে (৪০ পয়েন্ট) স্পর্শ করার সুযোগ হাতছাড়া করল তারা। অন্যদিকে, ২০ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের প্লে-অফ দৌড়ে নিজেদের আশা বাঁচিয়ে রাখল কলম্বাস ক্রু।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…