
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লিওনেল মেসির জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় রয়েছেন ইন্টার মায়ামির সমর্থকেরা। মেসির যুক্তরাষ্ট্রে আসার পরই ফুটবল জগতে শুরু হয়েছে এক উন্মাদনা। এখন শুধু অপেক্ষা মহাতারকার মাঠে নামার দিনটি কবে। জানা গেছে যুক্তরাষ্ট্রের ফুটবলে মেসির অভিষেক হবে ২১ জুলাই। ঐ দিন লিগ কাপে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন যাত্রা শুরু করবেন বিশ্বকাপজয়ী এই মহাতারকা।
