Game

3 years ago

English Premier League : র‍্যাশফোর্ডের স্বপ্নের দৌড় অব্যাহত, জোড়া গোলে চূর্ণ লেস্টার সিটি

Marcus Rashford vs Leicester City
Marcus Rashford vs Leicester City

 

ম্যাঞ্চেস্টার, ২০ ফেব্রুয়ারি  : মার্কাস র‍্যাশফোর্ডের স্বপ্নের দৌড় অব্যাহত। রবিবাসরীয় রাতে ওল্ড ট্রাফোর্ডে লেস্টার সিটির বিরুদ্ধে জোড়া গোল করলেন তিনি। প্রিমিয়ার লিগে এই নিয়ে ১৪টা গোল হয়ে গেল তাঁর। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে করেছেন ২৪ গোল, যা এ যাবৎ  কোনও মরশুমে তাঁর সর্বোচ্চ। ফর্মের বিচারে এই মুহূর্তে পৃথিবীর সেরা ফুটবলার বলা যায় তাঁকে। বিশ্বকাপ পরবর্তী সময়ে সব থেকে বেশি গোল র‍্যাশফোর্ডেরই।

র‍্যাশফোর্ডের মতো দুরন্ত ফর্মে তাঁর ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও। এদিন লেস্টারকে ৩-০ ফলাফলে উড়িয়ে দিল তারা। দ্বিতীয়ার্ধে রেড ডেভিলরা যে ফুটবল খেলেছে তা দেখলে রোমাঞ্চিত হবে যে কোনও ফুটবলপ্রেমী। র‍্যাশফোর্ড, ব্রুনো ফার্নান্ডেজ, জেডন স্যাঞ্চোরা লেস্টারের রক্ষণ নিয়ে ছিনিমিনি খেললেন। পরিবর্ত হিসেবে নেমে গোল করলেন স্যাঞ্চো। তবে এদিনের আসল নায়ক ব্রুনো। দুটো অ্যাসিস্ট করলেন, মাঝমাঠ নিয়ন্ত্রণ করলেন এবং সারাক্ষণ বিপক্ষের খেলোয়াড়দের তাড়া করে বেড়ালেন। ম্যাচের পর বিশেষ করে তাঁর প্রশংসা শোনা গেল কোচ এরিক টেন হাগের মুখে।

You might also like!