Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

Kolkata Knight Riders: দলের খোঁজে কেকেআর

Kolkata Knight Riders: KKR in search of team
Kolkata Knight Riders: KKR in search of team

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ৭ কোটির সামান্য কিছু বেশি অর্থ নিয়ে নিলাম টেবিলে বসবেন কলকাতা নাইট রাইডার্সের  কর্তারা। মিনি নিলামে সব থেকে কম বাজেট কলকাতা নাইট রাইডার্সের। এই পুঁজিতেই  ভরাট করতে হবে কিং খানের দলকে।

সম্প্রতি ট্রেডিং উইন্ডোতে দিল্লি ক্যাপিটালস থেকে ভারতীয় অলরাউন্ডার শার্দূল ঠাকুরকে দলে নিয়েছে কেকেআর। সঙ্গে গুজরাট লায়ন্স থেকে ফেরানো হয়েছে নিউজিল্যান্ডের ফাস্ট বোলার লকি ফার্গুসনকেও। আফগানিস্তানের ওপেনার রহমতুল্লা গুরবাজকেও ট্রেডিং থেকে নিয়েছে নাইটরা। কিন্তু তাঁর সহকারী ওপেনার অথবা একজন ভারতীয় টপ অর্ডার ব্যাটারকে নিলাম থেকে তুলে নিতে চেষ্টা করবে কেকেআ্রর।

কেকেআরে (Auction- KKR) এখন চারজন পেসার ও দুই স্পিনার নিয়ে মোট ১৪ জন খেলোয়াড় রয়েছেন। নিলাম থেকে আরও ১১ জন নেওয়া যাবে। অল্প বাজেট নিয়ে কীভাবে নিলামে দলের ভারসাম্য রক্ষা করতে পারে নাইট ম্যানেজমেন্ট সেদিকেই সবার নজর থাকবে ।  সদ্য নাইটদের হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত। ভারতের ঘরোয়া ক্রিকেটকে হাতের তালুর মতো চেনেন তিনি। এখন এই কোচের উপরেই ভরসা রাখছে কেকেআর ম্যানেজমেন্ট 

You might also like!