
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কলকাতার দুই বড় ফুটবল ক্লাব এবার আইএফএ শিল্ডে মুখোমুখি হবে এবার বিদেশের মাটিতে। তবে এই ম্যাচে ফুটবলাররা না খেলবেন দুই দলের সমর্থকেরা। এর আয়োজক আয়োজক অস্ট্রেলিয়ায় থাকা বাঙালিদের ফুটবল ক্লাব ‘বঙ্গদূত’।
এই প্রতিযোগিতা আয়োজন করতে সাহায্য করছে মোহনবাগান এবং আইএফএ। ছেলেদের মোট চারটি দল খেলবে। প্রতিটি দলে থাকবে ছ’জন করে ফুটবলার। মেয়েদের খেলা হবে পেনাল্টি শ্যুটের মাধ্যমে। বাচ্চারাও খেলবে। তাদের দু’টি দল হবে। ২৬ নভেম্বর গ্র্যানভিলি সেন্টারে হবে ম্যাচগুলি। এই প্রতিযোগিতার জন্য মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ৫০টি জার্সি পাঠিয়েছেন। সূত্রের খবর জার্সি পাঠাবে ইস্টবেঙ্গলও।
ভারতীয় ফুটবল সংস্থা চাইছে সারা বিশ্বে ভারতের ফুটবলপ্রেম পৌঁছে দিতে। তারই অঙ্গ হয়ে উঠতে চলেছে এই প্রতিযোগিতা। শুধু অস্ট্রেলিয়া নয়, এই ধরনের প্রতিযোগিতা হবে আমেরিকা এবং ব্রিটেনে।প্রতিযোগিতাকে বর্ণময় করতে ম্যাচের দিন উপস্থিত থাকবেন প্যারামাটা শহরের মেয়র ডোনা ডেভিস, ক্রীড়ামন্ত্রী জুলিয়া ফিন।
