Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

Rohit Sharma : রোহিতের আঙুলে চোট, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে অধিনায়ক সম্ভবত কেএল রাহুল

KL Rahul likely to captain Test series against Bangladesh
KL Rahul likely to captain Test series against Bangladesh

 

ঢাকা, ৯ ডিসেম্বর : আঙুলে চোট এতোটাই গুরুতর যে বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজেও অনিশ্চিত ভারত অধিনায়ক রোহিত শর্মা । সূত্রের খবর, তিনি মুম্বইতে যাচ্ছেন ডাক্তারের কাছে পরামর্শ নিতে। যদি ‘দ্য হিটম্যান’ টেস্টে নিতান্তই খেলতে না পারেন, সেক্ষেত্রে টেস্ট সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের হয়ে অধিনায়কত্ব করবেন কেএল রাহুল।

উল্লেখ্য, আগামী ১৪ ডিসেম্বর থেকে চট্টগ্রামে ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজ শুরু হতে চলেছে।২ ম্যাচের এই টেস্ট সিরিজকে পাখির চোখ করছে টিম ইন্ডিয়া।বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যাওয়ার ক্ষেত্রে নিজেদের এগিয়ে রাখতে চায় ভারত।

আগামিকাল, শনিবার শেষ একদিনের ম্যাচে যে রোহিত শর্মা খেলছেন না, সেটা আগেই জানিয়ে দিয়েছেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। উল্লেখ্য, এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি মহম্মদ সামি। কাঁধের চোটের কারণে ওয়ান ডে সিরিজ খেলতে পারেননি তিনি। আশা ছিল টেস্ট সিরিজের আগে ফিট হয়ে দলে ফিরবেন। কিন্তু সামির টেস্ট দলে ফেরা নিয়েও এখন অনেকটাই অনিশ্চয়তা রয়েছে। 

You might also like!