Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

FIFA World Cup 2026 Qualifiers: মলদোভাকে হারিয়ে কোচ স্প্যালেত্তিকে বিদায় জানালো ইতালি

Luciano Spalletti
Luciano Spalletti

 

ইতালি, ১০ জুন : সোমবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গিয়াকোমো রাসপাদোরি এবং আন্দ্রেয়া ক্যাম্বিয়াসোর গোলে মলদোভার বিরুদ্ধে ২-০ গোলে জয়ের পর বরখাস্ত ইতালির কোচ লুসিয়ানো স্প্যালেত্তিকে বিদায় জানাল ইতালি। শুক্রবার নরওয়ের কাছে তাদের প্রথম গ্রুপ খেলায় ইতালির ৩-০ গোলে পরাজয়ের পর রবিবার স্প্যালেত্তিকে বরখাস্তের ঘোষণা করে ইতালি। কিন্তু শেষবারের মতো দায়িত্ব গ্রহণ করে দলকে জিতিয়ে গেলেন তিনি। সোমবার এস্তোনিয়ায় ১-০ গোলে জয়ী নরওয়ে ৪টি খেলায় ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ আই-এর শীর্ষে রয়েছে, ৩ খেলায় ৬ পয়েন্ট নিয়ে ইসরায়েলের অবস্থান দ্বিতীয়। অন্যদিকে ইতালি দুই খেলায় ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…