Game

3 years ago

ATK Mahun Bagan : ফের ডার্বি জয় এটিকে মোহনবাগানের

ATK Mahun Bagan
ATK Mahun Bagan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এক দু'বার নয় , টানা ৬ বার আইএসএলে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে হারল ইস্টবেঙ্গল। গত পাঁচ বারের তুলনায় অনেক ভাল ফুটবল খেলেও জয় অধরা থাকল লাল-হলুদের।শনিবারের কলকাতা ডার্বিতে মোহনবাগান জিতল এমন দু’জনের গোলে, যাঁরা প্রথম বার কলকাতা ডার্বি খেলতে নেমেছিলেন। কার্ড সমস্যায় ডার্বি থেকে ছিটকে গিয়েছিলেন ব্রেন্ডন হ্যামিল। তাঁর জায়গায় খেলা স্লাভকো দামিয়ানোভিচ গোল করলেন। ম্যাচের শেষ দিকে গোল দিমিত্রি পেত্রাতোসের। সব সাক্ষাৎ মিলিয়ে টানা ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জিতল সবুজ মেরুন ব্রিগেড। 

উল্লেখ্য, গত শুক্রবার, এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো বলেছিলেন, চোটের কারণে হুগো বুমোস অনিশ্চিত। অথচ শনিবার প্রথম একাদশে দেখা গেল বুমোসকে। তার ইঙ্গিত অবশ্য আগেই পাওয়া গিয়েছিল। শুক্রবার বিকেলে পুরোদমে অনুশীলন করেছিলেন বুমোস। 

শুরুটা ভাল করে মোহনবাগানই। প্রথম পাঁচ মিনিটে পাসিং, বল নিয়ন্ত্রণ, সবই ছিল তাদের দখলে। খেলার বিপরীতে সাত মিনিটের মাথায় একটি ফ্রিকিক পেয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু মোবাশিরের ফ্রিকিকের নাগাল পাননি তাঁর দলের কোনও ফুটবলার।এর কিছু ক্ষণ পরেই গোলের সুযোগ চলে আসে ইস্টবেঙ্গলের সামনে। মাঝ মাঠ থেকে মোবাশিরের দুর্দান্ত পাস পেয়েছিলেন ভিপি সুহের। বল নিয়ে খানিকটা এগিয়েও যান। কিন্তু গোল করার আগের মুহূর্তে পা পিছলে পড়ে যান। অনায়াসে প্রীতম কোটাল বল ক্লিয়ার করে দেন। 

দ্বিতীয়ার্ধেও শুরুটা ভাল করে এটিকে মোহনবাগান।৫২ মিনিটেই এগিয়ে যেতে পারত মোহনবাগান। অল্পের জন্য এগোতে পারেনি। ইস্টবেঙ্গলের ডিফেন্ডারদের কাটিয়ে বাঁ দিক থেকে উঠে এসে আশিক পাস বাড়িয়েছিলেন পেত্রাতোসকে। অস্ট্রেলীয় স্ট্রাইকারের শট বার ছুঁয়ে বেরিয়ে যায়। এর পর বেশ কিছু ক্ষণ দু’দলের কোনও আক্রমণাত্মক মুভ দেখা যায়নি। তবে যোগ্য দল হিসাবেই এগিয়ে যায় মোহনবাগান।৬৮ মিনিটে গোল করেন আবার সেই ইস্টবেঙ্গল রক্ষণের ভুল। বাঁকানো কর্নার করেছিলেন পেত্রাতোস। মনবীর সিংহ ব্যাক হিল গোলের দিকে পাঠান। স্লাভকোর হেড প্রথমে বারে লাগে। ফিরতি বল জালে জড়িয়ে দেন তিনিই।

You might also like!