Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Club World Cup: জেতার ম্যাচ ড্র করে শেষ ষোলোয় ইন্টার মায়ামি, ক্লাব বিশ্বকাপে মেসির মুখোমুখি হতে পারে পুরনো দল

Lionel Messi
Lionel Messi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ফিফা ক্লাব বিশ্বকাপে নক-আউটে পৌঁছে গেল লিওনেল মেসির (Lionel Messi) ক্লাব ইন্টার মায়ামি (Inter Miami)। মঙ্গলবার ব্রাজিলের ক্লাব পালমেইরাসের (Palmeiras) বিরুদ্ধে ২-০ এগিয়ে থেকেও, শেষদিকে জোড়া গোল হজম করে ২-২ ড্র করলেন মেসিরা।যার ফলে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে শেষ ষোলোয় উঠলেন লুইস সুয়ারেজরা। সেখানে তাঁদের সামনে ইউরোপ চ্যাম্পিয়ন তথা মেসির পুরনো দল পিএসজি।মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মায়ামিকে প্রথমে এগিয়ে দেন তাদেও আলেন্দে। কাউন্টার অ্যাটাক থেকে ১৬ মিনিটে গোল করে যান তিনি। ৬৫ মিনিটে দ্বিতীয় গোল সুয়ারেজের। ৩৮ বছর বয়সি তারকা যে এখনও অবিশ্বাস্য গোল করতে পারেন, তা ফের দেখিয়ে দিলেন। একক দক্ষতায় দুজনকে কাটিয়ে যখন বক্সের মধ্যে ঢুকলেন, তখন সামনে পালমেইরাসের আরেক ডিফেন্ডার। শট মারার ভঙ্গি করে তাঁকে বোকা বানিয়ে বাঁ’পায়ের আগুনে শটে জালে বল জড়িয়ে দেন সুয়ারেজ।

কিন্তু নাটক তখনও বাকি ছিল। ৮০ মিনিটে মায়ামির গোটা ডিফেন্সকে বোকা বানিয়ে গোল করে যান পউলিনহো। ৮৭ মিনিটে দূরপাল্লার শটে সমতা ফেরান মরিসিও। ম্যাচ শেষ হয় ২-২ গোলে। গ্রুপ এ’তে তিন ম্যাচের পর দু’দলেরই পয়েন্ট ৫। কিন্তু গোল পার্থক্যে শীর্ষে শেষ করে পালমেইরাস। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ ব্রাজিলেরই বোটাফোগো। অন্যদিকে মেসিদের মোকাবিলা পিএসজি’র সঙ্গে। এই ম্যাচে আর্জেন্তিনীয় তারকা সেভাবে নজর কাড়তে না পারলেও নজির গড়লেন। আজ পর্যন্ত মেসি কোনও টুর্নামেন্টের লিগ পর্যায় থেকে বিদায় নেননি।

অন্যদিকে জিতেও ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিল অ্যাটলেটিকো মাদ্রিদ। গ্রিজমানের ৮৭ মিনিটের গোলে বোটাফোগোকে হারায় তারা। ক্লাব বিশ্বকাপে এই প্রথম কোনও ব্রাজিলীয় দল হারল। তবে গোল পার্থক্যে পরের রাউন্ডে গেল তারা। এই গ্রুপের শীর্ষে পিএসজি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…