Game

3 years ago

Asia Cup: এশিয়া কাপের ওডিআই ফর্ম্যাটে দাপট দেখিয়েছেন যে সব ভারতীয় ক্রিকেটার

Indian cricketers who have shown power in the ODI format of the Asia Cup
Indian cricketers who have shown power in the ODI format of the Asia Cup

 

কলকাতা, ২১ আগস্ট  : এক ঝলকে দেখে নিন ওডিআই ফর্ম্যাটের এশিয়া কাপে ভারতের সর্বাধিক রানসংগ্রহকারী পাঁচ ক্রিকেটার।

শচিন তেন্ডুলকর:

শচিন তেন্ডুলকর ওডিআই ফর্ম্যাটের এশিয়া কাপে ২৩টি ম্যাচ খেলেছেন। তাতে তিনি করেছেন ৯৭১ রান। গড় ৫১.১০। রয়েছে ৭টি হাফসেঞ্চুরি ও ২টি সেঞ্চুরি।

রোহিত শর্মা:

ভারত অধিনায়ক রোহিত শর্মা ৫০ ওভারের এশিয়া কাপে এখন পর্যন্ত ২২টি ম্যাচ খেলেছেন। তাতে হিটম্যান করেছেন ৭৪৫ রান। গড় ৪৬.৫৬। রয়েছে ৬টি অর্ধশতরান ও ১টি শতরান।

মহেন্দ্র সিং ধোনি:

ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ওডিআই ফর্ম্যাটের এশিয়া কাপে ১৯টি ম্যাচ খেলেছেন। তাতে তিনি করেছেন ৬৪৮ রান। গড় ৬৪.৮০। রয়েছে ৩টি হাফসেঞ্চুরি এবং ১টি সেঞ্চুরি।

বিরাট কোহলি:

ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ৫০ ওভারের এশিয়া কাপে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছেন। তাতে কোহলি করেছেন ৬১৩ রান। রয়েছে ১টি অর্ধশতরান ও ৩টি শতরান।

গৌতম গম্ভীর:

ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর ওডিআই ফর্ম্যাটের এশিয়া কাপে ১৩টি ম্যাচে ৫৭৩ রান করেছিলেন। গড় ৪৪.০৭। রয়েছে ৫টি অর্ধশতরান ও ১টি শতরান।


You might also like!