
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হোক না নিয়মরক্ষার ম্যাচ ! তাতে কী দাটের সঙ্গে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ ও সিরিজ শেষ করল টিম ইন্ডিয়া। এই ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ৩৯০ রান তুলেছিল। জবাবে শ্রীলঙ্কা শেষ হয়ে গেল মাত্র ৭৩ রানে।
বিরাট এবং শুভমনের ব্যাটিং দেখে মনে হয়েছিল তিরুঅনন্তপুরমের পিচে বোলারদের জন্য কিছু নেই। সেটা ভুল বলে প্রমাণ করে দিলেন মহম্মদ সিরাজ, মহম্মদ শামিরা। নতুন বলে তাঁদের আক্রমণ দিশেহারা করে দিল শ্রীলঙ্কাকে। সিরাজ একাই নিলেন ৪ উইকেট। শামি এবং কুলদীপ দু’টি করে উইকেট নেন।চোট লাগায় ব্যাট করতে পারেননি আশেন বান্দারা।
রবিবার তিরুঅনন্তপুরমের পিচ দেখে রোহিত শর্মা বুঝে গিয়েছিলেন যে বড় রান উঠবে। তাই টস জিতে ব্যাটিং নিতে দ্বিধা করেননি তিনি। টস জিতে রোহিত বলেন, “আমরা প্রথমে ব্যাট করব। খুব ভাল পিচ। সেটার সুবিধা নিতে হবে।”সেই সুবিধা পুরো পুরো নিলেন শুভমন এবং বিরাট। ৯৭ বলে শতরান করেন শুভমন। বিরাট ১৬৬ রানে অপরাজিত থাকেন।
