Game

3 years ago

India Vs Sri Lanka 2023 : দারুন শতরান বিরাটের, শ্রীলঙ্কার বিরুদ্ধে গুয়াহাটিতে ৩৭৩ রান করল ভারত

Virat Kohli
Virat Kohli

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নতুন বছরের শুরুতেই ধামাকা দিয়ে শুরু করলেন বিরাট, বিরতির পর আবার ধীরে ধীরে ছন্দে ফিরছেন বিরাট। ম্যাচের সবটা জুড়ে ছিলেন শুধু বিরাট, তবে  রানে ফিরলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। একটুর জন্য শতরান হারালেন তিনি। রান করলেন ভারতের আর এক ওপেনার শুভমন গিল। ভারতীয় ব্যাটারদের দাপটে গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৩৭৩ রান করল ভারত।

এ দিন গুয়াহাটিতে শুরু থকেই 'লঙ্কান বোলারদের উপর একরকম রুল করছিলেন ভারতীয় ব্যাটাররা। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করলেন ভারতের দুই ওপেনার রোহিত ও শুভমন। শ্রীলঙ্কার বোলারদের থিতু হওয়ার সময় দিলেন না তাঁরা। ভারতকে সাহায্য করল গুয়াহাটির মাঠের আউট ফিল্ড। তিরের বেগে বল গেল। পাওয়ার প্লে-তে ফিল্ডারদের ৩০ গজের ভিতরে থাকার সুযোগ কাজে লাগালেন রোহিত। ভারতের দুই ওপেনার রোহিত ও শুভমন যথাক্রমে ৮২ ও ৭০ রান করেন , ভারতীয় স্কোরবোর্ডে যখন ১৪৩ রান তখন ভারতের প্রথম উইকেট পড়ে।  

শুভমনের আউট হওয়াতে মাথে নামেন বিরাট,বাংলাদেশে যে ছন্দে ছিলেন, সেই ছন্দেই দেখা গেল ভারতের প্রাক্তন অধিনায়ককে। প্রথম থেকে ধীরে ধীরে রান করছিলেন। এক বার হাত জমে যাওয়ার পরে বড় শট খেলা শুরু করলেন। সেই সঙ্গে উইকেটের মধ্যে তাঁর দৌড়ে রান তো ছিলই।  ৮০ বলে শতরান করলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৭৩তম শতরান করলেন তিনি। এক দিনের ক্রিকেটে ৪৫তম শতরান হল তাঁর। 

ভারতের মিডল অর্ডারে শ্রেয়স আয়ার ও লোকেশ রাহুলও শুরুটা ভালই করলেন, শ্রেয়স ২৮ ও রাহুল ৩৯ রান করলেন। এক মাত্র রান পেলেন না হার্দিক পাণ্ড্য। ১৪ রান করেন তিনি। 

৫০ ওভারের শেষে  ৭ উইকেট হারিয়ে ৩৭৩ রান করল ভারত। গুয়াহাটিতে প্রথম এক দিনের ম্যাচ জিততে হলে ৩৭৪ রান করতে হবে শ্রীলঙ্কাকে। 

You might also like!