
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইতি মধ্যেই শ্রীলঙ্কা কে হারিয়ে সিরিজ পকেটে পুরেছে টিম ইন্ডিয়া, আর সেই সিরিজ জয়ের আনন্দে বর্ণাঢ্য অনুষ্ঠান চলল ক্রিকেটের স্বর্গ ইডেন গার্ডেনসে।পূর্ব পরিকল্পনা মতো ইডেনে লেজার শো হবার কথা ছিল, প্রথম ইনিংস শেষ হলে তা হবার কথা থাকলেও শ্রীলঙ্কার ইনিংস শেষ হওয়ার সময় ভাল মতো অন্ধকার হয়নি। সেই কারণে পিছিয়ে দেওয়া হয় শো। আর সেই শো চলার সময় নাচলেন বিরাট কোহলি এবং ঈশান কিশন।
গানের সুর এবং আলোর খেলায় দর্শকদের মতো মেতে ওঠেন বিরাটরাও। সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। যে ভিডিয়োতে দেখা যাচ্ছে বিরাট এবং ঈশান ইডেনে আলোর খেলা চলার সময় নাচছেন। তার কিছু ক্ষণ আগেই শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতেছে ভারত।
গুয়াহাটি এবং কলকাতায় জিতে তিরুঅনন্তপুরমে যাচ্ছেন বিরাটরা। তৃতীয় ম্যাচে হারলেও সিরিজ ভারতের। ইডেনে প্রথমে ব্যাট করে ২১৫ রান করে ভারত। কুলদীপ যাদব এবং মহম্মদ সিরাজ তিনটি করে উইকেট নেন। উমরান মালিক নেন দু’টি উইকেট। একটি উইকেট নেন অক্ষর পটেল। সেই রান তুলতে ভারত নেয় ৪৩.২ ওভার। ৬ উইকেট হারিয়ে ম্যাচ জেতে ভারত। রোহিত শর্মা, বিরাট কোহলিরা রান না পেলেও লোকেশ রাহুল ৬৪ রান করেন।
