Game

3 years ago

India Vs Australia 2023: রোহিতদের ৯ উইকেটে হারিয়ে সিরিজে টিকে থাকল অস্ট্রেলিয়া

India Vs Australia 2023
India Vs Australia 2023

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ৩০ ঘণ্টার খেলা শেষ হল মাত্র ১৩ ঘন্টায়,  সাধারাণত, টেস্টে প্রতি দিন ৬ ঘণ্টা খেলা হয়। ৫ দিনে মোট ৩০ ঘণ্টা খেলার সুযোগ পান ক্রিকেটাররা। কিন্তু তৃতীয় টেস্ট শেষ হল ২ দিন ও ১ ঘণ্টায়।নাগপুর, দিল্লিতে ম্যাচ জিতেছিল টিম রোহিত তবে ইন্দোরে বদলে গেল সে চিত্র, জয়ের ধারা বজায় রাখতে পারল না রোহিত অ্যান্ড টিম। ভারতকে হারিয়ে সিরিজে ফিরল অস্ট্রেলিয়া। 

তৃতীয় দিন সকালে অস্ট্রেলিয়া যখন ব্যাট করতে নামে তখন হিসাব ছিল এরকম— অস্ট্রেলিয়ার জিততে দরকার ৭৬ রান, ভারতের চাই ১০ উইকেট। যে কোনও দিকে খেলা গড়াতে পারত। দিনের দ্বিতীয় বলে উসমান খোয়াজাকে শূন্য রানে আউট করে ভারতের আশা বাড়িয়ে দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। শুরুতে চাপে পড়লেও সেখান থেকে দলকে টেনে তুললেন ট্রাভিস হেড ও মার্নাশ লাবুশেন। প্রথম ১০ ওভার ধরে খেললেন তাঁরা। কোনও ঝুঁকি নেননি। বড় শট খেলার চেষ্টা করেননি। প্রথম ১০ ওভারে মাত্র ১৩ রান ওঠে। বেশি আক্রমণাত্মক দেখাল হেডকে। তাঁদের অবশ্য সুবিধা করে দিলেন ভারতীয় স্পিনাররা। অনেক বেশি ব্যাটের গোড়ায় বল করলেন অশ্বিন, জাডেজা।

তবে জিততে মরিয়া ছিলেন অধিনায়ক রোহিত শর্মা। স্পিন কাজ না করায় পেসারকেও আক্রমণে আনেন। কিন্তু কেউ তাঁকে উইকেট এনে দিতে পারলেন না। শেষ পর্যন্ত মাত্র ১৮.৫ ওভারে জয়ের রান তুলে নিল অস্ট্রেলিয়া। ৯ উইকেটে ম্যাচ জিতল তারা। এই জয়ের ফলে সিরিজ এখন ভারতের পক্ষে ২-১। কিন্তু সিরিজ ড্র করার সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ার। ৯ মার্চ থেকে পরের টেস্ট শুরু আমদাবাদে।

You might also like!